ভারতের আধিপত্যে ফাটল! শূন্য হাতে ফিরলো আইসিসি প্রতিনিধি দল—বিসিবির কঠোর বার্তা

 

  • “আইসিসি প্রতিনিধি দল ভারতের চাপ সত্ত্বেও কোনো সিদ্ধান্ত বদলাতে পারল না—বিসিবির অনড় অবস্থান দর্শককে স্তম্ভিত করেছে!”ভারতের চাপ সত্ত্বেও বিসিবি অনড় অবস্থান নিল—আইসিসি প্রতিনিধি দল শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত বদলাতে পারল না। খালি হাতে ফেরার এই ঘটনায় ক্রিকেট ফ্যানদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে।

  • বাংলাদেশ সফরে আসা আইসিসি প্রতিনিধি দল বিসিবির অনড় অবস্থান পরিবর্তনে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছে- ভারতের মাটিতে খেলতে রাজি নয়। আইসিসির সাথে বৈঠকে বিশ্বকাপ ভেন্যু সমস্যা নিরসনে সম্ভাব্য সমাধানের পথ নিয়েও আলোচনা হয়েছে। 

    বিসিবি আইসিসিকে জানিয়েছে, টাইগারদের বিশ্বকাপ ম্যাচ ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজন করার সম্ভাবনা নিয়ে নিজেদের ভাবনা। একই সঙ্গে বাংলাদেশ দল, সাংবাদিক, দর্শক এবং অন্যান্যদের নিরাপত্তার বিষয়েও সরকারী মতামত আইসিসির কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

    বিসিবি জানিয়েছে, বৈঠকটি গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ ছিল। এর মধ্যে লজিস্টিক বিষয়গুলো সহজভাবে সমাধানের জন্য বাংলাদেশের গ্রুপ পরিবর্তন করে অন্য কোনো গ্রুপে নেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। উদাহরণস্বরূপ, ‘বি’ গ্রুপে থাকা আয়ারল্যান্ডের প্রতিটি ম্যাচই শ্রীলঙ্কায়। তাই বাংলাদেশের গ্রুপ পরিবর্তন করার বিষয়টিও আলোচনার অংশ ছিল বলে ধারণা করা হচ্ছে।

    তবে, শেষপর্যন্ত ভেন্যুর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বিসিবি জানিয়েছে, আইসিসি ও বোর্ডের মধ্যে আলোচনা এবং যোগাযোগ অব্যাহত আছে

  • Post a Comment

    Previous Post Next Post