নতুন ডেলিভারি আবিষ্কার মুস্তাফিজের, কাটার,স্লোয়ারের পর এমন ডেলিভারির নাম খুঁজে পাচ্ছে না কেউই

 



গতকাল উন্মুক্ত চাঁদের যে উইকেটটা নিলেন মুস্তাফিজুর রহমান, সেটা বেশ সারপ্রাইজিং একটা বল ছিলো!


কেনো সারপ্রাইজিং? বলটা দেখে মনে হয়েছে কাটার৷ কাট করে চলে গেছে। আপনি হাইলাইটস টেনে দেখতে পারেন, আপনি রিস্ট পজিশন না দেখে বলটা দেখবেন, মনে হবে কাটারই করেছেন ফিজ। ইভেন ধারাভাষ্যকারও বলছিলেন "Another slower cutter from Mustafizur". 


কিন্তু ধারণা পাল্টাবে আপনি যখন হাইলাইটস দেখবেন বা বলটা রিস্ট পজিশনসহ দেখবেন। বলটা পাক্কা সিম আপ ডেলিভারি ছিল, মানে স্টক পেস ডেলিভারি যেটাকে বলে আরকি, বলের গতিও ছিল ১৩০ এরাউন্ড। 


সল্টের উইকেট নিয়ে স্বাভাবিকভাবেই অনেক কথা হচ্ছে, অ্যালান ওয়াকিন্স যে ধারাভাষ্য দিয়েছেন "Don't Try this at home, you will dislocate your wrist" বলে, আলোচনা হতে এটা বাধ্য। কিন্তু উন্মুক্ত চাঁদকে আউট কিরা ডেলিভারিটা সল্টকে আউট করা ডেলিভারি থেকেও ডেসিপ্টিভ ছিলো। বলের উপর বৃদ্ধাঙ্গুলির ব্যবহারটা দারুণ করছেন ফিজ।


মুস্তাফিজুর রহমান এখন সিম আপ ভালো করে, হিট দ্যা ডেকও ভালো করেন, সাথে কাটার তো আছেই। সমস্যা যদি ধরতে যান, জোরের উপর ইয়র্কারের এক্সিকিউশনটা হচ্ছে না, কাল যেমন শেষ বলে চার হজম করলেন উইকেটের নেশায় ইয়র্কার করতে গিয়ে, আটসাইড এজ হয়ে ফোর। তবে ওভারল, মুস্তাফিজুর রহমানের যেই প্যাকেজটা এখন বিদ্যমান, সেই প্যাকেজের চোখেমুখে এখন অভিজ্ঞতার ছাপ পাওয়া যায়। 

Post a Comment

Previous Post Next Post