১৮ বলের মধ্যে ১১ টিই ডট, মুস্তাফিজের কাটার চোখেই দেখলো না ব্যাটাররা

 


আইএলটি-টোয়েন্টিতে দাপট দেখাচ্ছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের জার্সিতে প্রথম ম্যাচেই অসাধারণ বোলিংয়ে আলো কাড়েন তিনি। দলের হার সত্ত্বেও ফিজের স্পেল ছিল ম্যাচের সবচেয়ে উজ্জ্বল দিক—৪ ওভারে ২৬ রানে ২ উইকেট, ইকোনমি মাত্র ৬.৫০, সাথে ১৩টি ডট বল।



দ্বিতীয় ম্যাচেও নিজের ছন্দ ধরে রাখেন মুস্তাফিজ। শুরু থেকেই নিখুঁত লাইন-লেংথ, অফ-কাটার আর বাউন্সারে ভুগিয়েছেন ব্যাটারদের। এই ম্যাচে তার বোলিং আরও বাজিমাত—৩ ওভারে ২২ রানে ২ উইকেট, সাথে ১১টি ডট বল। গুরুত্বপূর্ণ সময়ে জোড়া আঘাত করেই দলকে জয়ের পথে ঠেলে দেন এই টাইগার পেসার।



দুই ম্যাচ মিলিয়ে মুস্তাফিজের পরিসংখ্যান আরও চমকে দেওয়ার মতো—


৭ ওভারে ৪৮ রান দিয়ে ২ ম্যাচে ৪ উইকেট, ইকোনমি ৬.৮৫। ধারাবাহিক এই পারফর্মেন্সে তিনি এখন টুর্নামেন্টের সেরা উইকেটশিকারির তালিকায় জায়গা করে নিয়েছেন পাঁচ নম্বরে।

Post a Comment

Previous Post Next Post