সাকিবের দেশে ফিরে বিদায়, নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন আসিফ আকবর

 


 সম্প্রতি এক পডকাস্টে বাংলাদেশ থেকে ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছার কথা জানিয়েছেন সাকিব আল হাসান। এর আগে সাকিবের অবসর নেওয়ার কথা ছিল ২০২৪ সালের দক্ষিণ আফ্রিকা সিরিজে। দেশের পরিস্থিতি বিবেচনায় দুবাই এসেও আর দেশে ফেরা হয়নি সাকিবের।  

                                                     
                                                     CLICK THE PIC TO SEE FULL VIDEO

পরিচালক আসিফ আকবর। 

সেই থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন সাকিব আল হাসান। খেলে বেড়াচ্ছেন নানা ফ্র্যাঞ্চাইজি লিগে। আন্তর্জাতিক ক্যারিয়ারের সামনে ঝুলছে বড় এক প্রশ্নবোধক চিহ্ন। সাকিব আদৌ দেশে ফিরতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে অনেক শঙ্কা। যদিও পডকাস্টে দেশে ফেরার আশার কথা জানিয়েছেন সাকিব আল হাসান।


বরাবরই সাকিবের একজন বড় সমর্থক কণ্ঠশিল্পী আসিফ আকবর। বর্তমানে বিসিবি পরিচালক আসিফ, রয়েছেন এইজ গ্রুপ কমিটির প্রধানের দায়িত্বে। পূর্বাচলে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড পরিদর্শনে গিয়ে বিডিক্রিকটাইমের মুখোমুখি হয়েছিলেন আসিফ আকবর। সেখানেও এসেছে সাকিব আল হাসান প্রসঙ্গ।


সাকিবের দেশ থেকে অবসর নেওয়ার ইচ্ছা পূরণ হওয়া সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে বিডিক্রিকটাইমকে আসিফ আকবর বলেছেন, ‘আসলে কোনো কিছুই অসম্ভব না। সাকিবের উপর নির্ভর করে। এখন ব্যাপারটা রাজনৈতিক ইস্যু। একটা ফ্যাসিস্ট দলের সে এমপি ছিল। এটাই তার মূল সমস্যা। সাকিবের বিকল্প নেই, সাকিবের ক্যারিয়ার আছে, তার সুন্দর একটা বিদায় আমরা চাই। সাকিবকেই সিদ্ধান্ত নিতে হবে সে কীভাবে শেষ করতে চায়।’


নিজের পরামর্শ দিয়ে আসিফ বলেছেন, ‘সাকিব যদি খেলতে চায় তাহলে তাকে অবশ্যই একটা অনুশোচনায় আসতে হবে। তার দল এটা করেছে, এতগুলো মানুষ করেছে, জুলাই বিপ্লব হয়েছে। এর সাথে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ নেই।’


ফ্যাসিস্ট পতিত আওয়ামী সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের নামে ইতোমধ্যে হয়ে গেছে একাধিক মামলা। এসব মোকাবেলা করতে দেশে ফিরতে হবে তাকে। তবে এমন ঘোলাটে পরিস্থিতির মাঝে দেশে ফিরবেন সাকিব? জবাবে আসিফ বললেন, ‘এটা আসলে সাকিব জানবে। কেউ ভীতু আছে, কেউ সাহসী আছে, কেউ ফেইস করতে চায় কেউ করতে চায় না। আমি যেমন ফেইস করেছি, আমি তো দেশেই আছি। আমি সবকিছু ফেইস করেছি। একেকজনের একেক মানসিকতা। আমার মনে হয় সাকিব আরেকটু ভাবুক। আমরাও চাই সাকিবের সুন্দর একটা বিদায় হোক বাংলাদেশ থেকে। কারণ সাকিব সবসময় বাংলাদেশের একটা সেরা ব্র্যান্ড, কোনো সন্দেহ নেই।’


সাকিব আল হাসান। 

আসিফের বিসিবি পরিচালক হওয়া বেশি দিনের নয়। এর মাঝেই তার নানা কথায় অনেক সমালোচনা হয়েছে। এসব ব্যাপারে আসিফ বলেছেন, ‘না আমি তো গত ২৫ বছর ধরে শুনছি, আমি শেষ, আমার কিছু হবে না, আমাকে বয়কট করুন। এটাই শুনতে শুনতে বড় হয়েছি। আমি এখন মজা পাই আরকি। যতই বলে বয়কট করুন, সমালোচনা করে, আমি খুব মজা পাই। যারা বলে তাদের তো আসলে জন্ম মৃত্যু ফেসবুকেই। তাদের যেহেতু ঠিকানা রেডি করে রেখেছি, তাই এত ভাবি না। এসবে কোনো কষ্ট হয় না, আমি কষ্ট নেই না। আমি তাদেরকে বলি তোমরা ভালো হয়ে যাও (হাসি)। তোমরা মানুষ হয়ে যাও। তোমরা সমালোচনাই করতে পারবা, আমি কাজ করছি।’


আসিফ যোগ করেন, ‘আমি আজকে যে কথা বলব, তা হয়ত এক মাস পরে ফলবে। এক মাস পরে ফল পাবেন। তখন কি (আপনি আমাকে) সরি বলবেন? তাই আমি আমার কাজটা আমি করে যাচ্ছি।’


বোর্ড পরিচালক হিসেবে ৪ বছর কাজ করে আসিফ কি সফল হতে পারবেন? জবাবে তিনি বলেছেন, ‘আমাকে যখন ক্যারিয়ার শুরু করি, তখন থেকে এসব প্রশ্ন শুনতে হয়। এ আসছে কয়দিন আছে, এসব। আমি আছি এখনও, থাকব ইনশাআল্লাহ যদি সুস্থ থাকি বেঁচে থাকি, সফলতা নিয়েই হাঁটার অভ্যাস, সফল হব ইনশাআল্লাহ।’


বর্তমানে আইএলটি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে খেলছেন সাকিব আল হাসান।

Post a Comment

Previous Post Next Post