বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ জাকের আলি! সেই ১ গোপন শর্ত মানলেই দলে ঢুকছেন সাব্বির–সাইফুদ্দিন

 

বিপিএলে বিশেষ নজর থাকবে সাইফুদ্দিন, সাব্বিরদের দিকেও। তবে শর্ত একটাই, বিপিএলে দেখাতে হবে চমক। তাতে বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়ারও বড় সুযোগ থাকবে তাদের সামনে। এদিকে জাকের আলিকেও নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।বিপিএলে ফর্মে ফরতে না পারলে বাদ পড়তে পারেন তিনিও।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হতে যাওয়া এই মেগা টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়েছে বেশ কিছু দিন আগেই। যেখানে প্রতিযোগী ২০ দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। 


বিশ্বকাপের কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি টাইগারদের প্রতিদ্বন্দ্বী নেপাল ও ইতালি। বিশ্বকাপের আগে বাংলাদেশ দল নিজেদের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ গতকালই খেলে ফেলেছে। বছরের শেষ সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতে নিয়েছে সিরিজ টাইগাররা।


নির্বাচক-অধিনায়কদের চোখে বিশ্বকাপ স্কোয়াডেরও একটা রূপরেখা চূড়ান্ত হয়ে গেছে। গতকাল সিরিজ জয়ের পর অধিনায়ক লিটন দাস বলছিলেন, ‘এই সিরিজের আগেই বিশ্বকাপের দল গোছানো হয়ে গেছে। এশিয়া কাপ থেকেই দল প্রস্তুত ছিল। এই খেলোয়াড়রাই টানা খেলছে। এখন খেলোয়াড়রা বিপিএলে খেলবে। তারা যেখানেই খেলুক জাতীয় দলে এসে বিশ্বকাপে ভালো করলেই আমি খুশি।’


এই সিরিজের আগেই বিশ্বকাপের দল গোছানো হয়ে গেছে। এশিয়া কাপ থেকেই দল প্রস্তুত ছিল। এই খেলোয়াড়রাই টানা খেলছে। এখন খেলোয়াড়রা বিপিএলে খেলবে। তারা যেখানেই খেলুক জাতীয় দলে এসে বিশ্বকাপে ভালো করলেই আমি খুশি।

Post a Comment

Previous Post Next Post