মুস্তাফিজ ম্যাজিকে আসরে প্রথম জয় দুবাই ক্যাপিটালসের


 

দুবাইয়ে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আবুধাবির অধিনায়ক জেসন হোল্ডার। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৬ রান জড়ো করে দুবাই। রভম্যান পাওয়েল ৫২ বলে ৯৬ রান করে ছিলেন অপরাজিত। ৮টি চারের অসাথে তিনি হাঁকান ৪টি ছক্কা। এছাড়া ৩৬ বলে ৫২ রান করেন জর্ডান কক্স। দুটি উইকেট পান জেসন হোল্ডার।


জবাব দিতে নেমে শুরুতেই অ্যালেক্স হেলসকে হারিয়ে ফেলে আবুধাবি। প্রথম ওভারে বিদায় নেন আলিশান শরাফুও। দলীয় ১০ রানের মধ্যে উন্মুক্ত চাঁদও মুস্তাফিজের শিকার হয়ে সাজঘরে ফিরলে খেই হারিয়ে ফেলে দল।

Post a Comment

Previous Post Next Post