আইএলটি-টোয়েন্টি ২০২৫/২৬ আসরে দুর্দান্ত ছন্দে রয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের হয়ে দুই ম্যাচে ৭ ওভারে মাত্র ৪৮ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ইকোনমি
৬.৮৫—ফ্র্যাঞ্চাইজি লিগে যা বেশ প্রশংসনীয়।
মাত্র দুই ম্যাচ খেলেও মুস্তাফিজ জায়গা করে নিয়েছেন টুর্নামেন্টের সেরা উইকেটশিকারিদের তালিকার পাঁচ নম্বরে। তালিকার প্রথম দুই বোলার যেখানে বেশি ম্যাচ খেলেছেন, আর ৩য় ও ৪র্থ স্থানে থাকা রশিদ খান ও আজমতুল্লাহ ওমরজাইয়ের চেয়ে মুস্তাফিজ করেছেন কম ওভার—তবুও তার ধারাবাহিক পারফর্মেন্স নজর কেড়েছে সবার।

আইএলটি-টোয়েন্টি ২০২৫/২৬ – সর্বোচ্চ উইকেটশিকারি তালিকাঃ

ওয়াকার সালামখেইল – ৭ (দুবাই)

অজয় কুমার – ৫ (আবু ধাবি)

আদিল রশিদ – ৫ (শারজাহ)

আজমতুল্লাহ ওমরজাই – ৫ (গলফ)

মুস্তাফিজুর রহমান – ৫ (দুবাই )