এভাবে বল করতে গেলে অন্য বোলারের কব্জিই ছুটে যাবে! দুই ম্যাচে ৪২ বল করে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ২৪টি ডট বল করে ইতিহাস গড়েছেন কাটার মাস্টার। আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি–টোয়েন্টি লিগে মোস্তাফিজুর রহমানের বোলিংয়ে মুগ্ধ হয়ে এমনটাই বলেছেন ব্রিটিশ ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স। অভিষেকের পর থেকেই স্লোয়ার ও কাটারের ভেলকিতে বিশ্বসেরা ব্যাটারদের নাচিয়ে আসছেন মোস্তাফিজ।