গোয়াহাটি টেস্টে দক্ষিণ আফ্রিকার দেওয়া বিশাল ৫৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪০৮ রানের ব্যবধানে হেরেছে ভারত—যা টেস্ট ইতিহাসে তাদের সবচেয়ে বড় ব্যবধানের পরাজয়।
চতুর্থ দিন ২ উইকেটে ২৭ রান নিয়ে মাঠ ছাড়ার পর পঞ্চম দিনে ভারতীয় ব্যাটাররা টিকতেই পারেননি। মাত্র ১৪০ রানে গুটিয়ে যায় দ্বিতীয় ইনিংস, আর তাতেই নিশ্চিত হয় একপেশে বড় হার।
এই হারেই দুই ম্যাচের সিরিজে ভারতের মাটিতে ২–০ ব্যবধানে হোয়াইটওয়াশ নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা। ২৫ বছর পর ভারতের ঘরের মাঠে আবারও টেস্ট সিরিজ জিতল প্রোটিয়ারা।