প্রথমবার অংশ নিয়েই তাণ্ডব! ভয়ঙ্কর শক্তিশালী দল ঘোষণা করল নোয়াখালী এক্সপ্রেস

 

সম্প্রতি শেষ হওয়া বিপিএল নিলামের আগে দল গোছাতে দারুণ কৌশল দেখিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। দেশ ট্রাভেলসের মালিকানাধীন এই দল প্রথমবারের মতো নিলামে অংশ নিয়েই নজর কাড়ে সবার। বিশেষ করে রাইজিং স্টারস এশিয়া কাপে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করা হাবিবুর রহমানকে দলে ভেড়ানো নিয়ে তৈরি হয় তুমুল আলোচনা।

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে রোববার (৩০ নভেম্বর) নিলাম অনুষ্ঠিত হয়। ‘ডি’ ক্যাটাগরিতে থাকা হাবিবুরের ভিত্তিমূল্য ছিল ১৮ লাখ টাকা। তবে তার প্রতি চাহিদা এতটাই বেশি ছিল যে একাধিক দলের বিডিংয়ের পর নোয়াখালী এক্সপ্রেস ৫০ লাখ টাকা খরচ করে এই তরুণ ব্যাটারকে দলে টেনে নেয়। ডি ক্যাটাগরিতে এমন উচ্চমূল্য পাওয়া নিঃসন্দেহে ব্যতিক্রমী ঘটনা।

🔵 নিলামের পর নোয়াখালী এক্সপ্রেসের পূর্ণ স্কোয়াড

দেশি খেলোয়াড়

  • মাহিদুল ইসলাম অঙ্কন – ৩৫ লাখ

  • জাকের আলী অনিক – ৩৫ লাখ

  • হাবিবুর রহমান সোহান – ৫০ লাখ

  • নাজমুল ইসলাম অপু – ১৮ লাখ

  • মোহাম্মদ আবু হাসিম – ১৮ লাখ

  • মুশফিক হাসান – ১৮ লাখ

  • শাহাদাত হোসেন দিপু – ১৮ লাখ

  • রেজাউর রহমান রাজা – ১৮ লাখ

  • মেহেদী হাসান রানা – ১৪ লাখ

  • সৈকত আলী – ১৪ লাখ

  • সাব্বির হোসেন – ১৪ লাখ

  • রহমতুল্লাহ আলী – ১১ লাখ

বিদেশি খেলোয়াড়

  • ইহসানুল্লাহ খান (আফগানিস্তান) – ২৬ হাজার ডলার

  • হায়দার আলী (পাকিস্তান) – ২০ হাজার ডলার

ডিরেক্ট সাইনিং (দেশি)

  • সৌম্য সরকার

  • হাসান মাহমুদ

ডিরেক্ট সাইনিং (বিদেশি)

  • জনসন চার্লস

  • কুশল মেন্ডিস

উল্লেখ্য, বিপিএলের ১২তম আসর শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর সিলেটে। উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর মিরপুরে, আর শিরোপার লড়াই মাঠে গড়াবে ২৩ জানুয়ারি

Post a Comment

Previous Post Next Post