বাংলাদেশের ১৯৩ সেন্টিমিটার লম্বা একজন গোলরক্ষক আছে, অথচ ক্যাবরেরার পছন্দ মিতুল মারমা। বাফুফে চাইলে দেশের ফুটবলকে পরিবর্তন করে দিতে পারে। দেশি আর বিদেশিদের পার্থক্য প্রতি ম্যাচেই প্রমাণ হচ্ছে। সাইফ কেরাওয়ালা বাংলাদেশি বংশোদ্ভূত একজন আমেরিকান ফুটবলার।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ক্লাব ক্রসফায়ার রেডমন্ডের হয়ে খেলছেন। এই ক্লাবটি ২০২৫ ইউ.এস. ওপেন কাপে অংশ নিয়েছিল, যে টুর্নামেন্টে খেলে ইন্টার মায়ামিসহ MLS-এর প্রধান দলগুলো। প্রতিটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন সাইফ কেরাওয়ালা। এমন একজন গোলকিপারকে নিয়ে বাফুফের কেন এত উদাসীনতা, আমার মাথায় আসে না।