“সবাইকে পেছনে ফেলে হাবিবুরকে দলে নিল যে দল—মূল্য শুনে চোখ কপালে!”

 

পাওয়ার হিটিংয়ে কয়েক বছর ধরেই দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দু হাবিবুর রহমান সোহান। তাই বিপিএল নিলামে তার নাম ‘ডি’ ক্যাটাগরিতে দেখা অনেককেই অবাক করেছিল। তবে মাঠের পারফরম্যান্সের প্রতিদান মিলল হাতেনাতেই—নিলামে দুর্দান্ত দাম পেলেন এই হার্ডহিটার ওপেনার।

ডি ক্যাটাগরিতে হাবিবুরের ভিত্তিমূল্য ছিল ১৮ লাখ টাকা। কিন্তু তীব্র বিডিংয়ের পর তাকে দলে টানতে ৫০ লাখ টাকা খরচ করতে হয়েছে বিপিএলের নতুন দল নোয়াখালী এক্সপ্রেসকে

রাইজিং স্টারস এশিয়া কাপে ঝড় তোলা হাবিবুর হংকংয়ের দেওয়া ১৬৮ রানের লক্ষ্যকে একাই সহজ করে দেন। কাতারের দোহায় মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন তিনি—যা স্বীকৃত পর্যায়ে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এর আগে বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে পারভেজ হোসেন ইমনের ৪২ বলে সেঞ্চুরিই ছিল দ্রুততম।

এখনো জাতীয় দলে অভিষেক না হলেও হাবিবুর খেলেছেন ৩৩টি টি–টোয়েন্টি ম্যাচ। ত্রিশের ওপরে ব্যাটিং গড়, প্রায় ১৬০ স্ট্রাইকরেট, সঙ্গে একটি সেঞ্চুরি ও চারটি ফিফটি তাঁকে আগেই আলোচনায় এনেছিল।

এদিকে রাইজিং স্টারস এশিয়া কাপে নজর কাড়া পেসার আব্দুল গাফফারকে ৪৪ লাখ টাকায় দলে ভিড়িয়েছে রাজশাহী। একই দলে ১৮ লাখ টাকা ভিত্তিমূল্যে উঠেছেন ওপেনার জিশান আলম। সাব্বির রহমান ২৮ লাখ টাকায় ফিরেছেন তার আগের ক্লাব ঢাকা ক্যাপিটালসে। সেই ক্লাবেই ১৮ লাখ টাকায় যোগ দিয়েছেন নাসির হোসেন।

Post a Comment

Previous Post Next Post