২৪২ স্ট্রাইকরেটের ঝড়ো ক্যামিওতে নায়ক সাইফউদ্দিন; লিটনের ৬ ছক্কা–চারে সাজানো ৫৭ রানে দুর্দান্ত জয়ে সিরিজে সমতা ফিরল।
প্রথম টি–টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হারায় চাপে ছিল বাংলাদেশ। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না। আগে ব্যাট করে আইরিশরা ৬ উইকেটে ১৭০ রান তোলে। জবাবে লিটন দাসের দৃষ্টিনন্দন হাফ সেঞ্চুরি আর মোহাম্মদ সাইফউদ্দিনের আগুনে ক্যামিওতে ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় টাইগাররা, ফলে সিরিজ এখন ১–১ সমতায়।
মাঝারি লক্ষ্য তাড়ায় নামতেই উড়ন্ত সূচনা এনে দেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। তবে শুভ সূচনা বেশি দূর এগোয়নি রান আউটে। ব্যক্তিগত ৭ রানে রান আউট হয়ে ফেরেন তানজিদ। দলীয় স্কোর তখন ২৭—সেই সাথে পড়ে প্রথম উইকেট।