ম্যাচ শুরুর আগেই বাংলাদেশকে অপমান করে কঠিন হুংকার দিলেন রশিদ খান

 



 সদ্য সমাপ্ত এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল আফগানিস্তান। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার কাছে হেরে সুপার ফোরে ওঠা হয়নি আফগানদের। একই গ্রুপ থেকে সুপার ফোরের টিকিট কাটে লঙ্কানরা এবং টাইগাররা।


এশিয়া কাপের আগে আফগানদের নিয়ে সবার মাঝে ছিল বাড়তি প্রত্যাশা। অনেক ক্রিকেটবোদ্ধাই আফগানদের এশিয়ার দ্বিতীয় সেরা দলের তকমাও দিয়ে ফেলেছিলেন। তবে সেই এশিয়ার দ্বিতীয় সেরা আফগানিস্তান এশিয়ার সেরা চারেই যেতে পারেনি। এমন পরিস্থিতিতে আফগানদের সমালোচনাটাও হয়েছে অনেক।


এবার এশিয়ার দ্বিতীয় সেরা দল প্রসঙ্গে মিডিয়া এবং দর্শকদের যেন এক হাত নিলেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। আফগান অধিনায়কের দাবি, এই তকমা তারা নিজেরা নিজেদের দেননি, দিয়েছে মিডিয়া এবং দর্শকরা। ফলে সুপার ফোরে যেতে না পারার ফলে তীব্র সমালোচনার ক্ষেত্রেও মিডিয়াকেই দুষছেন রশিদ।


বাংলাদেশ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রশিদ খান বলেছেন, ‘সবসময় মিডিয়ায় একটা ব্যাপার চলে, মানুষও বলে… আমরা তো এসব (এশিয়ার দ্বিতীয় সেরা দল) বলি না। আমরা পারফর্ম করি। বিশ্বকাপ সেমিফাইনাল দেখুন, ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি- আমরা বড় বড় দলকে হারিয়েছি। এ কারণেই এই ট্যাগ লেগেছে। ভালো না খেললে ৩, ৪, ৫, ৬-এ বিবেচনা করবে। আমরা আমাদের এই ট্যাগ দেইনি। আমরা শুধু ভালো খেলার চেষ্টা করছি। এটাই আমাদের মেন্টালিটি, মাইন্ডসেট। কখনও ভালো হবে কখনও হবে না। তবে মাইন্ডসেট পজিটিভ হতে হবে, ভালো খেলার ক্ষুধা থাকতে হবে।’


রশিদ খান আরও বলেছেন, ‘তবে মিডিয়ায় যেসব বলা হচ্ছে- এশিয়ার দ্বিতীয় সেরা দল এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ডে যেতে পারল না, আমরা তো আমাদের এই ট্যাগ দেইনি। মিডিয়া এটাই করে, মানুষ যা নিয়ে কথা বলে যা নিয়ে মানুষ কথা বলে মজা করে। এবং আমি মনে করি, মানুষ যত মজা করবে আপনাকে নিয়ে, তত পছন্দ করবে। তবে এভাবে মজা করা আমার চোখে শোভনীয় নয়। পারফর্ম করলে ঐ মিডিয়াই কাল আপনাকে বেস্ট এশিয়া টিম বলে বসবে। আইসিসি র‍্যাঙ্কিংয়ে আমি যদি এক নম্বই হই, এর মানে এই না কাল ৪ বা ৫ উইকেট পেয়ে যাব। আমাকে নিজের শতভাগ উজাড় করে দিতে হবে। দলের প্রয়োজনে ১ উইকেট কখনও কখনও ২০ উইকেটের সমান। ভালো খেললে মানুষ প্রশংসা করবে। ভালো না করলে সমালোচনা করবে।’


রশিদের মতে, ‘তবে যদি মজা করা শুরু করে এশিয়ার দ্বিতীয় সেরা দল আফগানিস্তান বলেছে এসব, তারাই বাদ পড়ে গেল… আমরা তো এই ট্যাগ দেইনি। আমরা সেমিফাইনাল খেলেছি, এ কারণে এই ট্যাগ দিয়েছে। আমরা সেরা পারফরম্যান্স দিয়েছি। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াকে হারিয়েছি। ওরা বড় দল। ট্যাগ তখনই আসে যখন ভালো পারফর্ম করবেন। এটা মানুষই দিয়েছে, মিডিয়াই দিয়েছে।’


এশিয়া কাপের সর্বশেষ আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল আফগানিস্তান। অন্যদিকে আফগানদের হারিয়ে সুপার ফোরে গিয়েছিল বাংলাদেশ। সুপার ফোর থেকে পরে বিদায় নিতে হয়েছে যদিও। ফাইনাল খেলেছে ভারত এবং পাকিস্তান। ফাইনাল ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে টিম ইন্ডিয়া।


আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াচ্ছে ২ অক্টোবর, শারজাহতে।বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচ। 

Post a Comment

Previous Post Next Post