চাইলেই সমঝোতার প্রস্তাব গ্রহণ করে গুরুত্বপূর্ণ পদ অপারেশন্স, এক্সিলেন্সের দায়িত্ব নিয়ে সিনিয়র সহ সভাপতি হতে পারতেন ; কিন্তু তামিম ওদের মত অসৎ লোকদের সঙ্গে আপোষ করেননি! কারণ তিনি যে আলাদা, অনন্য।
এক তামিমকে আটকানোর জন্য নোং*রা*মি আর অনিয়ম দিয়ে ওরা পুরো ইতিহাসই পালটে ফেলেছে। বিসিবি নির্বাচন এর কিছুই আর ফেয়ার নেইম যা হয়েছে বা হচ্ছে, তা ক্রিকেট বোর্ডের নির্বাচনকেই ক*ল*ঙ্কি*ত করেছে। তামিম তাই থেমেই গেলেন, তিনি বুঝে গেছেন যে— বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে দেখা তার স্বপ্নগুলো এই অস্বচ্ছল পরিবেশে থেকে কখনোই পূরণ করা সম্ভব না। এমন অস্বচ্ছ জায়গা থেকে নিজ থেকে সরে আসাটাই তো সর্বোত্তম!
আসলে অন্যরা থামিয়ে দেওয়ার আগে কখনো কখনো নিজ থেকেই থেমে যেতে হয়, আর তামিম সেটাই করলেন! বিসিবি নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন, শুধু তামিমই নন..আরো অনেকেই মনোনয়ন প্রত্যাহার করেছেন, করবেন। কারণ ভাল উদ্দ্যেশ্য নিয়ে আসা সৎ লোকেরা অন্যায়ের সঙ্গে কখনোই আপোষ করেন না!
