শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে বিশাল ব্যাবধানে হারিয়ে বড় জয়ে সিরিজ বাংলাদেশের

 



বড় জয়ে সিরিজ বাংলাদেশের

প্রথম ওয়ানডে জিতে সিরিজে লিড নিয়েছিল বাংলাদেশ। পরের ম্যাচে সুপার ওভারে হেরে যায় টাইগাররা। তবে তৃতীয় ম্যাচে পাত্তাই পেল না ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটে-বলে পারফর্ম করে ১৭৯ রানের বড় জয় পেয়েছে মেহেদি হাসান মিরাজের দল। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল স্বাগতিকরা।


মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেছেন সৌম্য। এ ছাড়া ৮০ রান করেছেন সাইফ। জবাবে ৩০ ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।

Post a Comment

Previous Post Next Post