একটা কথা লিখে রাখুন — সাইফ হাসান আইপিএলে সুযোগ পাবেই। আমি কথা দিলাম। 💥
কেন জানেন? কারণ ইতিহাস তাই বলে!
যে ব্যাটসম্যানরা ভারতের বিপক্ষে ভালো খেলে,
তাদের জন্য আইপিএলের দরজা খুলে যায় নিজের থেকেই।
👉 যেমন লিটন দাস — ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলে
সারা বিশ্বের নজর কেড়েছিলেন।
বাংলাদেশ হেরেছিল ঠিকই, কিন্তু লিটনের ইনিংসেই সিদ্ধান্ত বদলেছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর।
এরপরই ওকে টার্গেট করে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।
এবারের গল্পটা অনেকটা একই রকম সাইফ হাসানের ক্ষেত্রেও।
এশিয়া কাপে ভারতের বিপক্ষে তার বিধ্বংসী ইনিংস সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল।
ওই ইনিংসের পর থেকেই ক্রিকেটবিশ্বে আলোচনা শুরু—
“এই ছেলেটার মধ্যে কিছু একটা আলাদা আছে।”
সাইফ এখন শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও দারুণ কার্যকর।
যখনই বল হাতে পেয়েছেন, উইকেট এনে দিয়েছেন।
মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট— এমন ইনিংসও তার ঝুলিতে আছে।
শেষ ওভারেও শান্ত মাথায় বোলিং করে দলের জন্য রান বাঁচিয়েছেন।
এই ধরণের ক্রিকেট বুদ্ধি খুব কম তরুণের মধ্যে দেখা যায়।
যদি তাকে নিয়মিত বোলিং করানো হয়,
যদি সেই আস্থা ও স্বাধীনতা দেওয়া হয়—
তাহলে সাইফ হাসান একদিন ডানহাতি সাকিব আল হাসান হয়ে উঠবেন।
কারণ সাইফের মধ্যে আছে সবকিছু—
ব্যাটিং টেকনিক, ক্রিকেট সেন্স, অলরাউন্ড সামর্থ্য, আর সর্বোপরি শান্ত মানসিকতা।
ভবিষ্যতে হয়তো আমরা বলবো—
“একদল ছিল সাকিবের যুগে,
আর আরেক দল শুরু হয়েছিল সাইফের যুগে
