ল্পের জন্য জেতা হলো না শিরোপা। পুরো টুর্নামেন্ট দুর্দান্ত খেললেও কানাডা সুপার সিক্সটির ফাইনালে হেরে গেছে মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স। শিরোপা নির্ধারণী ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন দলের অধিনায়ক সাকিব আল হাসান। যদিও সতীর্থরা যোগ্য সঙ্গ দিতে পারেননি তাকে।
ব্যাট হাতে সাকিবের সময়টা ভালো যাচ্ছিল না। তবে ফাইনালে তিনি ধরেছিলেন দলের হাল। একা আর কতটুকুই বা করা যায়। ট্রফি অর্জনের ম্যাচে মন্ট্রিয়ালের প্রতিপক্ষ ছিল ব্রাম্পটন ব্লিটজ। টস জিতে দলটির অধিনায়ক ডেভিড ভিসা সাকিবদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।
জশ ব্রাউন রানের খাতা খুলতে ব্যর্থ হলে দ্বিতীয় ওভারেই ক্রিজে নামতে হয় সাকিবকে। তবে সেই ওভারেই ৮ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন দিলপ্রিত বাজওয়া। এরপর দায়িত্ব বর্তায় সাকিবের কাঁধে। তারকা ক্রিকেটার ঠিকই নিজের দায়িত্ব পালন করেছেন। মাত্র ১২ বলে দুটি চার ও তিনটি ছক্কায় ২৯ রান করেন তিনি। তবে অপর প্রান্তে সতীর্থরা ব্যস্ত ছিলেন আসা-যাওয়ার মিছিলে।
সাকিবের পর আর কেউই দুই অঙ্কের রানের দেখা পাননি। আর তাতে ২ ওভার বাকি থাকতেই ৬৯ রানে অলআউট হয়ে যায় মন্ট্রিয়াল। ভিসার সাথে তিনটি উইকেট পান ক্রিস গ্রিভস, যেখানে ডিলন হেইলাইগার একাই পান চারটি উইকেট। সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাম্পটন।
