বাংলাদেশে সাম্প্রতিক সিরিজের ম্যাচগুলো নিয়ে আবারও শুরু হয়েছে পিচ বিতর্ক। ঢাকার মাঠের উইকেট নিয়ে সমালোচনার ঝড় তুলেছেন ক্যারিবীয় কিংবদন্তি ড্যারেন সামি। তিনি প্রকাশ্যে বলেছেন, “এমন পিচে ক্রিকেট খেলা মানে খেলোয়াড়দের শাস্তি দেওয়া!”
বাংলাদেশের ঘরের মাঠে ব্যাটসম্যানরা যেখানে টিকে থাকাই কঠিন, সেখানে মানসম্মত ক্রিকেট দেখা যায় না বলেও মন্তব্য করেছেন তিনি। সামির কথায়, “খেলোয়াড়দের দোষ দেওয়া সহজ, কিন্তু আসল সমস্যা তো পিচে। এই মাটিতে শট খেলা অসম্ভব।”
বিশ্লেষকরা বলছেন, ঢাকার খাল-বিলের মাটি দিয়ে পিচ বানানোর পুরোনো রীতিই এখন সবচেয়ে বড় সমস্যা। এতে বল অনিয়মিত বাউন্স করে, ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস নষ্ট হয়।
দীর্ঘমেয়াদে এই ধরনের পিচ শুধু বাংলাদেশের ক্রিকেটকেই পিছিয়ে দেবে। এমন অবস্থায় অনেকেই বলছেন, “২টা ম্যাচ জেতার চিন্তা না করে, দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে।”
বোর্ড পরিবর্তন হলেও নীতিতে পরিবর্তন আসছে না— পাপন কাকা হোক বা বুলবুল, একই গল্প ঘুরে ফিরে আসছে।
ড্যারেন সামির মন্তব্য যেন সেই বাস্তবতারই প্রতিফলন — “বাজে পিচ মানেই বাজে ক্রিকেট!
