এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে জিতলেও বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন সাকিব আল হাসান।
তিনি জানান, লিটনের অধিনায়কত্বে বেশ কিছু কৌশলগত ভুল ছিল, যা না হলে জয়টা আরও সহজ হতে পারত।
সাকিবের মতে, বোলিং পরিবর্তন ও ফিল্ডিং সেটআপে কিছু সিদ্ধান্ত সঠিক সময়ে নেওয়া হয়নি। যদিও ম্যাচের জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তবে বড় দলের বিপক্ষে লড়াইয়ে এই ভুলগুলো মারাত্মক হতে পারে বলে সতর্ক করেন তিনি।
অভিজ্ঞ সাকিব আরও বলেন, “অধিনায়ক হিসেবে মাঠের ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র সিদ্ধান্তই ম্যাচের ফল নির্ধারণ করে। তাই লিটনের আরও মনোযোগী হওয়া দরকার।”
এশিয়া কাপে সামনে অপেক্ষা করছে আরও কঠিন লড়াই। এখন দেখার বিষয়, সমালোচনার জবাব কিভাবে দেন অধিনায়ক লিটন দাস।
