যে শ্রীলঙ্কার কাঁধে ভর করে সুপার ফোরের এসেছিলো সেই শ্রীলঙ্কাকেই হারিয়ে এশিয়া কাপে নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ



 

১৭ ইনিংস পর হৃদয়ের হাফ সেঞ্চুরি


ম্বা সময় ধরে ব্যাট হাতে ধুঁকলেও লঙ্কানদের বিপক্ষে ছন্দ খুঁজে পেয়েছেন তাওহীদ হৃদয়। কামিন্দু মেন্ডিসের এক ওভারে দুইটি চারের সঙ্গে একটি ছক্কাও মেরেছেন তিনি। আক্রমণাত্বক ব্যাটিংয়ে ৩১ বলে হাফ সেঞ্চুরি পেয়েছেন ডানহাতি এই ব্যাটার। ১৭ ইনিংস পর পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন হৃদয়। সবশেষ ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি


১৬ মিনিট আগে

হৃদয়ের ব্যাটে ঝড়, জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ


লম্বা সময় ধরেই ব্যাট হাতে ধুঁকছিলেন হৃদয়। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ছন্দ খুঁজে পেয়েছেন তিনি। ৩ চার ও ২ ছক্কায় ২৭ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলেছেন হৃদয়।



২০ মিনিট আগে

সাইফকেও ফেরালেন হাসারাঙ্গা


পাওয়ার প্লে শেষে বোলিংয়ে এসেই লিটন দাসের উইকেট নিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ডানহাতি লেগ স্পিনার এবার ফেরালেন সাইফ হাসানকে। হাসারাঙ্গার ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে হাঁটু গেঁড়ে ছক্কা মারতে চেয়েছিলেন তিনি। তবে টপ এজ হওয়ায় শর্ট থার্ডম্যানে ওয়েলালাগেকে ক্যাচ দিয়েছেন ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলা সাইফ।

৩২ মিনিট আগে

৪ ছক্কায় সাইফের হাফ সেঞ্চুরি

লিটন দাস ফিরলেও অন্যপ্রান্তে অবিচল ছিলেন সাইফ হাসান। আক্রমণাত্বক ব্যাটিংয়ে ৩৬ বলে হাফ সেঞ্চুরি 

করেছেন ডানহাতি এই ওপেনার। তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে বাংলাদেশকে এগিয়েও নিয়ে যাচ্ছেন সাইফ।



Post a Comment

Previous Post Next Post