বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোয়াবের সভাপতি হচ্ছেন তামিম ইকবাল?⬇️
◼️ সম্প্রতি মিরপুরে কোয়াব নির্বাচন সামনে রেখে এক গোপন বৈঠকে অংশ নেন মুমিনুল হক, মিঠুন, নাসির, সাদমান, ইবাদতসহ ত্রিশের বেশি বর্তমান ও সাবেক ক্রিকেটার।
◼️ আলোচনার মূল বিষয় ছিল তামিম ইকবালকে সভাপতি হিসেবে আনা। যেহেতু সাবেক ক্রিকেটারদের ভোটাধিকার বাতিল করা হয়েছে, তাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী না থাকলে তামিমই হচ্ছেন একমাত্র প্রার্থী।
◼️ তবে এতে অসন্তোষ দেখা দিয়েছে পুরোনো নেতৃত্বের মধ্যে। তাঁরা এই প্রক্রিয়াকে বলছেন "গণতন্ত্রহীন", “এলিট ক্লাব বানানো” এবং "প্রহসন"।
🛑 কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেছেন 🗣️“এটা আর ক্রিকেটারদের সংগঠন নেই, সব চলছে ইচ্ছেমতো। গণতান্ত্রিক উপায়ে হওয়া উচিত ছিল।”
