রংপুরে চার বছর পরপর লিগ হয় ! হ'তা'শায় বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে খুনসুটি করেন নাসির হোসেন
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, রংপুর স্টেডিয়ামে গিয়েছিলাম মাঠ দেখতে ও প্লেয়ারদের খোঁজখবর নিতে। সেখানেই দেখা হয় নাসির হোসেনের সাথে।
সে আমাকে এক কথায় বুঝিয়ে দিলো, ওখানে সবাই "লিজেন্ড প্লেয়ার!"
নাসির বললো – “আপনি জানেন না? আমরা তো এই মাঠে বিশ্বকাপ খেলি। এখানে সব বিশ্বকাপ খেলা প্লেয়ার আছে।”
আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, “বিশ্বকাপ মানে?”
নাসির উত্তর দিলো –> “বিশ্বকাপ মানে আপনি বুঝলেন না!
বিশ্বকাপ তো চার বছর পরপর হয়। আর আমাদের প্লেয়াররাও তো চার-পাঁচ বছর পরপর একটা লিগ খেলে!
এটাকে যদি বিশ্বকাপ না বলি, তাহলে আর কী বলব বলেন!”