টি-২০ দলে ১৩০ স্ট্রাইক রেটের নিচে ব্যাট করলেই দল থেকে বাদ, বুলবুলের মাস্টারপ্ল্যান

 



আমিনুল ইসলাম বুলবুলের মাস্টারপ্ল্যান ! এখন থেকে টিটোয়েন্টি দলে সুযোগ পেতে হলে - করতে হবে ১৩০+ স্ট্রাইকরেটে ব্যাটিং। 


মূলত আইসিসির গেম ডেভেলপমেন্টের অংশ হিসেবে দীর্ঘদিন আফগানিস্তান ক্রিকেট দলের সঙ্গে কাজ করেছেন বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল ! তার হাত ধরেই আজকের আফগানিস্তান ক্রিকেট দলের উন্নতি হয়েছে। সেই আফগানিস্তান দলে ডাক পেতে হলে অন্তত ১৩০ স্ট্রাইকরেটে ব্যাটিং করতে হয়। এই শ'র্ত আফগানিস্তান ক্রিকেট বোর্ড খুব স্ট্রি'ক্টলি ফলো করে। আজকে গণমাধ্যমে কথা বলার সময়, আমিনুল বুলবুল কে জিজ্ঞেস করা হয় - আপনি যেই আফগানিস্তান দলে কাজ করেছেন, সেই আফগানিস্তান দলে ডাক পেতে হলে থাকতে হয় ১৩০-এর বেশি স্ট্রাইক রেট, বাংলাদেশে এই সিস্টেম কবে চালু হবে?


এমন প্রশ্নের জবাবে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, "আফগানিস্তানে আমি মূলত হাই পারফরম্যান্স টিমে কাজ করতাম। ওরা জানতে চাই তো কিভাবে হাইপারফরম্যান্স থেকে জাতীয় দলে প্লেয়ার যাবে। সেখানেই ওদের ক্রাইটেরিয়া ছিল, ব্যাটসম্যান হলে অন্তত ১৩০ স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে। সেটা তারা খুব স্ট্রি'ক্টলি ফলো করে। আমাদের ব্যাক টু ব্যাক সিরিজ মাত্র শেষ হলো।‌ এখন আমরা বসবো, আলোচনা করবো এমন ক্রাইটেরিয়া সেট করা যায় কিনা?"


বাংলাদেশ দলে সুযোগ পেতে হলে, যদি ১৩০ স্ট্রাইকরেটের শ'র্ত যুক্ত করা হয় তাহলে সেটা দারুণ হবে। তবে এটা মাথায় রাখতে হবে, আমাদের ক্রিকেটারদের বেশিরভাগই ১৩০ এর কম স্ট্রাইকরেটে ব্যাটিং করে। 

Post a Comment

Previous Post Next Post