তুই আমার দলের মেইন প্লেয়ার, ১ ফোনেই বদলে গেল সাইফউদ্দিন

 

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের অভ্যন্তরীণ অনুভূতি প্রকাশ করলেন বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তিনি বলেন, বর্তমান অধিনায়ক লিটন দাসের কাছ থেকে যে সম্মান, গুরুত্ব এবং প্রেরণা 



তিনি পেয়েছেন, তা তার আত্মবিশ্বাস ও পারফরম্যান্সে বড় প্রভাব ফেলেছে। সাইফউদ্দিন বলেন, “একদিন লিটন আমাকে ফোন করে বললো, তুই আমার দলের মেইন প্লেয়ার। ওইভাবে প্রিপারেশন নে।” এই কথাগুলোই তাকে নতুন করে উজ্জীবিত করে তোলে। এরপর থেকেই নিজেকে ভিন্নভাবে প্রস্তুত করেছেন তিনি, এবং এই আত্মবিশ্বাস থেকেই মাঠে নিজের সেরা ছন্দ ফিরে পেতে শুরু করেন।


কিন্তু একইসাথে সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে আক্ষেপের কথাও বলেন সাইফউদ্দিন। তার মতে, শান্তর কাছ থেকে যদি এমন মোটিভেশন বা আত্মবিশ্বাস জাগানোর বার্তা তিনি পেতেন, তাহলে হয়তো তার ক্যারিয়ার আরও দ্রুতগতিতে এগিয়ে যেত। তিনি বলেন, “শান্ত অধিনায়ক ছিলো, কিন্তু ওর কাছ থেকে যদি এমন মোটিভেশন পেতাম, তাহলে হয়তো আজ আরও ভালো জায়গায় থাকতে পারতাম।”


এই বক্তব্যে স্পষ্ট, একজন খেলোয়াড়ের পারফরম্যান্সের পেছনে অধিনায়কের মনোযোগ ও অনুপ্রেরণার কতটা ভূমিকা রয়েছে, তা খুব গভীরভাবে টের পেয়েছেন সাইফউদ্দিন। লিটনের প্রতি কৃতজ্ঞতা আর শান্তর প্রতি একরাশ হতাশা মিলেমিশে উঠে এসেছে তার কণ্ঠে।

Post a Comment

Previous Post Next Post