টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচের। তবে এখন পর্যন্ত নিশ্চিত নয়, ম্যাচটি হবে কি না। কারণ পাকিস্তান সরকারের নির্দেশে তারা খেলবে না বলে আগেই জানিয়ে দিয়েছে।
ফলে আইসিসি আপাতত সেই ম্যাচের টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে। তবে যদি পাকিস্তানের অবস্থান বদল হয় এবং তারা রাজি হয় খেলতে, তখন আবার টিকিট বিক্রি শুরু হতে পারে।
প্রথমপর্বের টিকিট বিক্রি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গিয়েছিল, অনেক সমর্থক দ্বিতীয়পর্বের জন্য অপেক্ষা করেছিলেন। হোটেল এবং বিমান বুকও করে ফেলেছিলেন অনেকে। পাকিস্তান যদি সত্যিই না খেলে, তবে সমর্থকদের ব্যাপক ক্ষতি হবে।
আইসিসি এখনই পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে না। বরং চেষ্টা করা হচ্ছে, যাতে তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয়।