সব জল্পনার অবসান! বিশ্বকাপ নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি—খুশির জোয়ার সারাদেশে

 

খুশির খবর: নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানার শঙ্কা কাটলো বাংলাদেশের

বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের জন্য এলো বড় স্বস্তির খবর। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্পষ্ট জানিয়ে দিয়েছে—বাংলাদেশের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা বা আর্থিক জরিমানা আরোপ করা হবে না

আইসিসির পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, চলমান পরিস্থিতি পর্যালোচনা শেষে বাংলাদেশের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংস্থাটি।

এতেই শেষ নয়—বাংলাদেশ ক্রিকেটের জন্য এসেছে আরও বড় সুখবর। আইসিসি জানিয়েছে, ২০২৮ থেকে ২০৩১ সময়কালের মধ্যে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব পাবে বাংলাদেশ। দীর্ঘদিন পর কোনো বড় বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাওয়ায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে অবস্থান আরও শক্ত করবে এবং দেশের ক্রিকেট অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে।

Post a Comment

Previous Post Next Post