আব্দুস সালাম খানঃ গত ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমে আশেকে রাসুল শামীম হোসেন এর বাসায় মহান ইমাম প্রফেসর ডক্টর কুদরত এ খোদা (মাঃআঃ)হুজুর এর নির্দেশক্রমে মাসিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। স্টকহোম ও উপসালা শহর থেকে আগত আশেকে রাসুলেরা এবং অন্যান্য অতিথিবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন আশেকে রাসূল জুবাইর হোসেন ।মিলাদের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন আশেকে রাসুল শামীম হোসেন , তাসাউফের গনজাগরনের নেপথ্যের দেওয়ানবাগী হুজুর (রাহঃ) ও ইমাম প্রফেসর ডক্টর কুদরত এ খোদা (মাঃআঃ) হুজুরের মহাজাগরন বিষয়ে বিশদ আলোচনা করেন সাংবাদিক আব্দুস সালাম খান অতঃপর যুগের মহান ইমাম প্রফেসর ডক্টর কুদরত এ খোদা হুজুরের বিশ্বব্যাপী শিক্ষা ও তার আধ্যাত্মিক মতাদর্শ তুলে ধরেন ও মিলাদ শেষে মোনাজাত পরিচালনা করেন আশেকে রাসুল মাহবুব যুবেরী সুজা। উক্ত মিলাদে উপস্থিত মুসল্লিরা আবেগাপ্লুত হয়ে নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহ ও রাসুলের দরবারে মহান ইমামের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করা হয় ।
মোনাজাত শেষে তাবারক বিতরণ এবং কুশল বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।


