পবিত্র রমজান উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি-বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি চূড়ান্ত করেছে। সেখানে এ ছুটির বিষয়টি উল্লেখ করা হয়েছে। পরে এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করেছে দুটি মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী পবিত্র রমজান, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর এর আবির্ভাব তিথি, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
আগের ঘোষিত ছুটির সূচি অনুযায়ী আরও কয়েক দিন ক্লাস চালু থাকার কথা ছিল। তবে বিষয়টি পরে আদালত পর্যন্ত গড়ানোর পর নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
