ওলট-পালট বিসিবি! হঠাৎ অস্ট্রেলিয়া যাচ্ছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল—কি ঘটছে ভেতরে?
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ঘিরে হঠাৎই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। জরুরি কাজে অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশে দেশ ছাড়ছেন তিনি—এমন তথ্যই জানা গেছে বোর্ড সূত্রে।
দেশ ছাড়ার বিষয়টি নিজেই বিসিবির পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দিয়ে নিশ্চিত করেছেন সভাপতি। বিষয়টি গণমাধ্যমকেও নিশ্চিত করেছেন বোর্ডের একাধিক পরিচালক। তবে তিনি ইতোমধ্যে দেশ ছেড়েছেন কিনা, নাকি কবে নাগাদ রওনা হবেন—সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
বোর্ডের একজন পরিচালক দাবি করেছেন, আজ রাতেই তার দেশ ছাড়ার সম্ভাবনা রয়েছে। আর এতেই ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
পরিচালকদের উদ্দেশে পাঠানো বার্তায় আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, তার অনুপস্থিতিতেও নিজ নিজ কমিটির কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যেতে হবে। বিদেশে অবস্থান করলেও তিনি অনলাইনে সক্রিয় থাকবেন এবং প্রয়োজন হলে সহযোগিতা করবেন বলেও আশ্বাস দিয়েছেন।
বার্তার শেষাংশে পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, “ইনশাল্লাহ, আমি শিগগিরই ফিরবো।”
হঠাৎ এই সফর ঘিরে বিসিবির ভেতরে কি কোনো বড় সিদ্ধান্ত বা পরিবর্তনের ইঙ্গিত আছে? নাকি এটি শুধুই ব্যক্তিগত জরুরি সফর—সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপাড়ায়।