অবশেষে চরম অপেক্ষার অবসান—বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত! জানা গেল দিনক্ষণ

 


বর্তমানে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় প্রশ্ন যেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না। অবশেষে সেই রহস্যের চূড়ান্ত উত্তর সামনে আসছে। ২১ জানুয়ারি আইসিসি জানাবে বাংলাদেশের খেলার চূড়ান্ত সিদ্ধান্ত, এমন খবর প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো

বাংলাদেশের বিশ্বকাপ খেলা না খেলার ইস্যু এখন ক্রিকেট ভক্তদের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে।
৪ জানুয়ারি থেকে বিশ্বকাপের ভেন্যু নিয়ে বিসিবি এবং আইসিসির মধ্যে আলোচনা শুরু হয়েছে।

মন্তব্যযোগ্য ঘটনা হলো, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ছিল সেই যাত্রার শুরু। ৩ জানুয়ারির সেই ঘটনার প্রভাব এখনও চলমান। বিশেষ করে, “এক ফিজকেই যদি ভারত নিরাপত্তা দিতে না পারে, পুরো বাংলাদেশ দলকে কীভাবে নিরাপত্তা দেবে তারা?”—এই প্রশ্ন থেকেই বাংলাদেশ এখন ভারতে না খেলার সিদ্ধান্তে অটল

বিসিবি আইসিসিকে বিস্তারিত তথ্য, ভিডিও, খবরের লিঙ্ক এবং অন্যান্য ডকুমেন্ট পাঠিয়েছে। এরপর আইসিসির প্রতিনিধি দল ঢাকায় এসে বিসিবির কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। আইসিসি আশ্বস্ত করেছে যে ভারতে নিরাপত্তা সমস্যা নেই, তবু বাংলাদেশ ভারতে খেলার জন্য রাজি নয়

আইসিসি জানিয়েছে, যদি বাংলাদেশ শেষ পর্যন্ত সূচিতে উল্লেখিত শহরে খেলার জন্য সম্মতি না দেয়, তবে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কিন্তু বিশ্বকাপে সুযোগ না পাওয়া দল স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হবে

সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের ৪ ম্যাচের ৩টি কলকাতায়, ১টি মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে।

Post a Comment

Previous Post Next Post