অবশেষে দেশে ফেরা ও বিসিবির সিদ্ধান্ত নিয়ে বিস্ফোরক মন্তব্যে এবার মুখ খুললেন সাকিব!

 

বিশ্বকাপ বয়কট ও ক্রিকেটের নাটকীয় পরিস্থিতির মাঝেই আবারও আলোচনায় এসেছে সাকিব আল হাসানের দেশে ফেরার ইস্যু। শনিবার (২৪ জানুয়ারি) বিসিবি বোর্ড সভায় সাকিবকে ভবিষ্যৎ স্কোয়াডের জন্য পুনরায় বিবেচনায় রাখার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

দেশের বাইরে দীর্ঘ সময় থাকার পরও সাকিব এখনো সংযত। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“এ বিষয়ে একটু ধীরে-সুস্থে প্রতিক্রিয়া জানাব।”

সাকিবের বিষয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন,

“সাকিব একটি ব্র্যান্ড। এমন ক্রিকেটার হয়তো আগামী বহু বছরেও আর পাওয়া যাবে না। বোর্ডে একপর্যায়ে একজন পরিচালক প্রস্তাব দেন যে, সাকিব খেলতে আগ্রহী এবং বোর্ডের সঙ্গে তার যোগাযোগ হয়েছে। বিষয়টি সভাপতিকে জানানো হয়েছে, যাতে সরকারিভাবে প্রয়োজনীয় যোগাযোগ করা যায়।”

যেখানে দেশে ফেরার ইচ্ছা ও আন্তর্জাতিক খেলার আগ্রহ মিলেছে, সেখানে বোর্ডের পরিপূর্ণ সমর্থন থাকায় সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা এখন আগের চেয়ে অনেক বেশি। 

Post a Comment

Previous Post Next Post