১২ বছরের সব রেকর্ড ভেঙে তছনছ! অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়ে ইতিহাসে মৃত্যুঞ্জয়

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে প্রথম বোলার হিসেবে দুবার হ্যাটট্রিক করার রেকর্ড গড়লেন বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে মাহিদুল ইসলাম অঙ্কন, চতুর্থ বলে জহির খান ও পঞ্চম বলে বিলাল সামিকে আউট করে এই মাইলফলক স্পর্শ করেন রংপুর রাইডার্সের এই বোলার।

শুক্রবার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রংপুর ও নোয়াখালী। টস হেরে আগে ব্যাট করে পয়েন্ট তালিকার তলানিতে থাকা নোয়াখালী ১৯.৫ ওভারে গুটিয়ে গেছে ১৪৮ রানে। বল হাতে মৃত্যুঞ্জয় ভীষণ খরুচে থাকলেও শেষ পর্যন্ত নাটকীয়ভাবে আদায় করে নেন হ্যাটট্রিক। ২.৫ ওভারে ৪৩ রানের বিনিময়ে তার শিকার ৩ উইকেট।

এর আগে, ২০২২ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএলে নিজের অভিষেক ম্যাচে সিলেট সানরাইজার্সের বিপক্ষে হ্যাটট্রিক করে আলোড়ন ফেলে দিয়েছিলেন মৃত্যুঞ্জয়। এবারের বিপিএলে এটি দ্বিতীয় ও সব আসর মিলিয়ে দশম হ্যাটট্রিকের নজির। গত ২৭ ডিসেম্বর নোয়াখালী এক্সপ্রেসের পেসার মেহেদী হাসান রানা হ্যাটট্রিক করেন সিলেট টাইটান্সের বিপক্ষে।

বিপিএলে হ্যাটট্রিকের তালিকা:

মোহাম্মদ সামি (দুরন্ত রাজশাহী) – প্রতিপক্ষ ঢাকা গ্ল্যাডিয়েটর্স (২০১২)
আল-আমিন হোসেন (বরিশাল বুলস) – প্রতিপক্ষ সিলেট সুপারস্টার্স (২০১৫)
আলিস আল ইসলাম (ঢাকা ডায়নামাইটস) – প্রতিপক্ষ রংপুর রাইডার্স (২০১৯)
ওয়াহাব রিয়াজ (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) – প্রতিপক্ষ খুলনা টাইটান্স (২০১৯)
আন্দ্রে রাসেল (ঢাকা ডায়নামাইটস) – প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস (২০১৯)
মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) – প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স (২০২২)
শরিফুল ইসলাম (দুর্দান্ত ঢাকা) – প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০২৪)
মঈন আলী (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) – প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (২০২৪)
মেহেদী হাসান রানা (নোয়াখালী এক্সপ্রেস) – প্রতিপক্ষ সিলেট টাইটান্স (২০২৫)
মৃত্যুঞ্জয় চৌধুরী (রংপুর রাইডার্স) – প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস (২০২৬)।

Post a Comment

Previous Post Next Post