অবশেষে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ! বাংলাদেশকে যা বলল আইসিসি


 টি-টোয়েন্টি বিশ্বকাপের নাটক এবার এক নতুন মাত্রা পেয়েছে। ভারতে খেলতে অনিচ্ছুক বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে আইসিসি, আর সঙ্গে প্রকাশ করা হয়েছে বিশ্বকাপের নতুন সূচি।

বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভারত থেকে তাদের ম্যাচ শ্রীলংকায় সরানোর আবেদন করেছিল। কিন্তু আইসিসি বলেছে, ভারতে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এই অবস্থায় বাংলাদেশ নির্ধারিত সূচি মেনে না খেলায় তাদের বিকল্প দল বাছাই প্রক্রিয়া শুরু করা হয়।

আইসিসি জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্বেগ বিবেচনায় স্বাধীন বিশেষজ্ঞদের মাধ্যমে নিরাপত্তা মূল্যায়ন করা হয়েছে। কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে নিশ্চিত করা হয়েছে, ভারতে কোনো ঝুঁকি নেই

“ভারতে বাংলাদেশ জাতীয় দল, কর্মকর্তা বা সমর্থকদের জন্য কোনো যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এ পর্যালোচনার ভিত্তিতে আমরা প্রকাশিত সূচিতে কোনো পরিবর্তন না আনার সিদ্ধান্ত নিয়েছি।” – আইসিসি বিবৃতি

তিন সপ্তাহেরও বেশি সময় ধরে বিসিবির সঙ্গে ভিডিও কনফারেন্স ও সরাসরি বৈঠক চালানো হয়। এরপরও বাংলাদেশ নির্ধারিত সূচি মেনে না খেলায় আইসিসি বিকল্প দল বাছাই প্রক্রিয়া শুরু করে। 

Post a Comment

Previous Post Next Post