এবার জানা গেছে আরেকটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেখা যাবে সাকিবকে। এশিয়ান লিজেন্ডস লিগ টি-টোয়েন্টিতে খেলবেন তিনি। জানা গেছে সাকিব মাঠ মাতাবেন বাংলাদেশ টাইগার্সের হয়ে। এশিয়ান লিজেন্ড লিগ এক পোস্টের মাধ্যমে সাকিবের অংশগ্রহণ নিশ্চিত করেছে।
এশিয়ান ক্রিকেটের সাবেক তারকাদের নিয়ে আয়োজিত এশিয়ান লিজেন্ডস লিগ ফিরছে দ্বিতীয় মৌসুমে। আগামী ১৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ভারতের মুম্বাইয়ে এক বিশেষ অনুষ্ঠানে আয়োজক ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপ (ইউএই) আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় মৌসুমের ঘোষণা দেয়।
নতুন মৌসুমে লিগটি আরও বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে। এবার অংশ নিচ্ছে মোট সাতটি ফ্র্যাঞ্চাইজি। আগের দলগুলোর সঙ্গে যুক্ত হয়েছে দুটি নতুন দল, যা প্রতিযোগিতায় বৈচিত্র্য ও উত্তেজনা আরও বাড়াবে। আয়োজকদের মতে, এশিয়া জুড়ে লিগটির জনপ্রিয়তা বাড়ায় এমন সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।