২৪ টি ডটসহ ৪ উইকেট নিয়ে নিলামের আগেই১০ কোটিতে আইপিএলে দল পেলেন ফিজ

 


মেগা নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি আগাগোড়া দলটা সাজিয়ে নেয় নিলাম থেকেই। তবে মিনি নিলামের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। খেলোয়াড়দের কোটা খালি থাকে কম, তাই নিলামে দল পাওয়ার হারও কমে যায় স্বয়ংক্রিয়ভাবে। তা সত্ত্বেও ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্রিকেটারদের থাকে বাড়তি কদর।


এবার ২ কোটি রুপি ভিত্তিমূল্যে বেশ ক’জন ক্রিকেটার আছেন যাদের নিয়ে আগ্রহ থাকবে আকাশছোঁয়া। তাদেরই একজন মুস্তাফিজুর রহমান, যিনি আইপিএলের নিয়মিত পারফর্মার। তবে যেহেতু তার ভিত্তিমূল্য বেশি, তাই সব দল হয়ত ফিজকে নিতে চাইতে না-ও পারে। কারণ সব দলের হাতে যে সমান পরিমাণ অর্থ নেই।


তবে নিলামে মুস্তাফিজের দিকে দৃষ্টি দিতে পারে তার সাবেক দুই দল চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাইয়ের ৪৩ কোটি ৪০ লাখ রুপি ও হায়দরাবাদের ২৫ কোটি ৫০ লাখ রুপি হাতে রয়েছে। কলকাতা নাইট রাইডার্স ফ্যানবেজ ও পারফরম্যান্স দুই দিক মাথায় রেখেই নিতে পারে মুস্তাফিজকে, তাদের হাতে আছে ৬৪ কোটি ৩০ লাখ রুপি। এছাড়া লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পার্সে রয়েছে প্রায় ২৩ কোটি রুপি।


অন্যান্য দলের মধ্যে দিল্লী ক্যাপিটালসের ২১ কোটি ৮০ লাখ রুপি, গুজরাট টাইটান্সের ১২ কোটি ৯০ লাখ রুপি, মুম্বাই ইন্ডিয়ান্সের মাত্র ২ কোটি ৭৫ লাখ রুপি, পাঞ্জাব কিংসের ১১ কোটি ৫০ লাখ রুপি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১৬ কোটি ৪০ লাখ রুপি, রাজস্থান রয়্যালসের ১৬ কোটি ৫ লাখ রুপি হাতে রয়েছে।


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর। সেখান থেকে দলগুলো তাদের হাতে থাকা বাকি টাকা দিয়ে কিনতে পারবে প্রয়োজনীয় খেলোয়াড়। সব দলের হাতে অবশ্য সমান অর্থ নেই। তবে প্রতিটি দলই নজর রাখবে সর্বোচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড়দের দিকে। 


এবারও যথারীতি সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি। এই ক্যাটাগরিতে বিদেশি ক্রিকেটার আছেন বেশ কয়েকজন। তালিকায় নাম আছে মুস্তাফিজুর রহমানেরও। 


ব্যাটারদের মধ্যে ২ কোটি রুপি ভিত্তিমূল্য রয়েছে ডেভন কনওয়ে, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, ক্যামেরন গ্রিন, ডেভিড মিলার, স্টিভ স্মিথের। উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ভিত্তিমূল্যে নাম উঠবে ফিন অ্যালেন, বেন ডাকেট, জেমি স্মিথ, টম ব্যান্টন, শাই হোপ, জশ ইংলিসের।

Post a Comment

Previous Post Next Post