প্রথম বাংলাদেশি হিসেবে আইএলটি২০ লিগে ম্যাচ খেলছেন মুস্তাফিজুর রহমান।
এই সিজনে আরো দুই বাংলাদেশি, সাকিব ও তাসকিন, থাকলেও তারা এখনো একাদশে সুযোগ পাননি। মুস্তাফিজুর রহমানের দল দুবাই ক্যাপিটালস প্রথম ম্যাচ খেলে ২ ডিসেম্বিরে, সেসময় আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি২০ খেলছিলেন মুস্তাফিজুর।
তবে দুবাই তাদের দ্বিতীয় ম্যাচেই নিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে। তবে দুবাই ক্যাপিটালস এর হয়ে এর আগে এক বাংলাদেশি খেলেছেন, সাকিব আল হাসান, তবে সেটা ছিলো জিএসএল। আইএলটি২০ লিগে অভিষেক করা প্রথম বাংলাদেশি তাই মুস্তাফিজুর রহমান।
মুস্তাফিজ কি তার অভিষেক রাঙ্গাতে পারবেন?