বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেসে এবার যোগ দিলেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। বুধবার (৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দলে তার চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৪০ বছর বয়সী হলেও নবী এখনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে তাণ্ডব চালাতে সক্ষম। ব্যাট হাতে ঝড় তোলা শট আর বল হাতে সাশ্রয়ী বোলিং—সব মিলিয়ে নোয়াখালী স্কোয়াডের অন্যতম বড় শক্তি হয়ে উঠতে পারেন তিনি।
এর আগে বিপিএলে ছয়টি ভিন্ন দলের হয়ে খেলেছেন নবি। সর্বশেষ শিরোপাজয়ী ফরচুন বরিশালের হয়ে মাঠ কাঁপিয়েছেন এই আফগান তারকা।
নোয়াখালী এক্সপ্রেস এবার সরাসরি চুক্তিতে নিয়েছে কুশল মেন্ডিস ও জনসন চার্লসকে। ৩০ নভেম্বরের নিলামে যুক্ত হয়েছেন পাকিস্তানি পেসার ইহসানউল্লাহ খান ও হার্ডহিটার হায়দার আলী। এবার সেই তালিকায় যোগ হলো মোহাম্মদ নবি, যিনি দলে এক নতুন রোমাঞ্চ এনে দিতে চলেছেন।
নোয়াখালী এক্সপ্রেসের সম্পূর্ণ স্কোয়াড:
হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবী।
বিপিএলের পর্দা উঠছে ২৬ ডিসেম্বর সিলেটে। নবাগত নোয়াখালী এক্সপ্রেসের রোমাঞ্চকর যাত্রা শুরু হতে যাচ্ছে, আর সব চোখ থাকছে ‘মিস্টার প্রেসিডেন্ট’ নবীর ওপর।