অবিশ্বাস্য চমক! নতুন অধিনায়কত্ব নিয়ে এশিয়া কাপের ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করল বাংলাদেশ



আগামী ১২ ডিসেম্বর পর্দা উঠছে যুব এশিয়া কাপের নতুন আসর। এবারের টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যেই ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন প্রতিশ্রুতিশীল ব্যাটার আজিজুল হাকিম তামিম, আর তার ডেপুটি করা হয়েছে জাওয়াদ আবরারকে

ইনজুরির কারণে এবার দলে রাখা হয়নি পেসার আল ফাহাদকে। সর্বশেষ সিরিজে খেলা দেবাশীষ সরকারও জায়গা হারিয়েছেন। তাঁর বদলে স্কোয়াডে ঢুকেছেন তরুণ অফ স্পিনার শেখ পারভেজ জীবন, যাকে নিয়ে ইতোমধ্যেই নির্বাচকদের মাঝে বেশ আশাবাদ।

১২ ডিসেম্বর শুরু হয়ে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর। পুরো প্রতিযোগিতা আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতে

বাংলাদেশের ঘোষিত যুব এশিয়া কাপ স্কোয়াড

  • আজিজুল হাকিম তামিম (অধিনায়ক)

  • জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক)

  • শেখ পারভেজ জীবন

  • কালাম সিদ্দিকী অলিন

  • রিফাত বেগ

  • সামিউন বশির রাতুল

  • রিজান হোসেন

  • স্বাধীন ইসলাম

  • মোহাম্মদ আব্দুল্লাহ

  • ফরিদ হোসেন

  • ইকবাল হোসেন

  • আল আমিন

  • আহমেদ শাহরিয়ার

  • শাদ ইসলাম

  • মোহাম্মদ সবুজ

Post a Comment

Previous Post Next Post