বিশ্বকাপ থেকে বাদ পড়ায় সরাসরি মিরাজদের ধুয়ে দিয়ে যে বার্তা দিলেন সাকিব



দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৮১ রানের বড় পরাজয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারলো বাংলাদেশ। এই হারের ফলে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে — ২৮ বছর পর প্রথমবারের মতো বিশ্বকাপে সরাসরি জায়গা করতে পারছে না বাংলাদেশ!


ম্যাচ শেষে হতাশ ভক্তদের মন আরও ভারী হয়ে যায় যখন যুক্তরাষ্ট্র থেকে ফেসবুক লাইভে আসেন সাকিব আল হাসান। সেখানে তিনি স্পষ্ট কণ্ঠে বলেন,


“আমি থাকলে বাংলাদেশ কখনোই বিশ্বকাপ থেকে বাদ পড়তো না।”


তার এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কেউ সাকিবের আত্মবিশ্বাসের প্রশংসা করছেন, আবার কেউ মনে করছেন এটি বর্তমান টিম ম্যানেজমেন্টের প্রতি এক প্রকার কড়া বার্তা।


বিশ্লেষকদের মতে, সাকিবের অভিজ্ঞতা ও নেতৃত্বের অভাবই এখন সবচেয়ে বেশি টের পাচ্ছে বাংলাদেশ দল। টানা ব্যর্থতায় ওয়ানডে ক্রিকেটে টাইগারদের অবস্থান ক্রমেই নিচে নেমে যাচ্ছে।

Post a Comment

Previous Post Next Post