অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ভারত


 

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। আগামী ১৯ অক্টোবর পার্থে শুরু হবে এই সিরিজ।


আগে থেকেই গুঞ্জন ছিল, ওয়ানডে দলের অধিনায়ক হতে পারেন শুবমান গিল। সেটাই সত্যি হয়েছে, রোহিত শর্মা দলে থাকলেও অধিনায়কত্ব পেয়েছেন গিল। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রেয়াস আইয়ার। দলে আছেন আরেক তারকা ক্রিকেটার বিরাট কোহলি।


তবে চোটের কারণে স্কোয়াডে নেই উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ত। তার পরিবর্তে ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ধ্রুব জুরেল। এছাড়াও দলে আছেন লোকেশ রাহুল।


ভারতকে ট্রফি না দিয়ে নিজে গোল্ড মেডেল পাচ্ছেন নাকভি

অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও পেস তারকা জাসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে সিরিজটিতে। তবে মোহাম্মদ সিরাজ ফিরেছেন দলে। এর আগে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ পড়েছিলেন তিনি।


ভারতের ওয়ানডে দল (অস্ট্রেলিয়া সিরিজ) :

শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্ষিত রানা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল।

Post a Comment

Previous Post Next Post