আইএলটি-টোয়েন্টিতে দল পেয়েছেন সাকিব এবং তাসকিন



 টি-টোয়েন্টি ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগে বেশ পরিচিত মুখ সাকিব আল হাসান। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বেশ দূরেই আছেন সাকিব। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে এ সময়ে তার সরব উপস্থিতি দেখা গেছে। সিপিএল, গ্লোবাল সুপার লিগের পর এবার আইএলটি-টোয়েন্টিতেও নাম লেখালেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের নিলাম থেকে সাকিবকে দলে টেনেছে এমআই এমিরেটস। দলটি আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন। আইপিএলে নিয়মিত মুখ ছিলেন সাকিব। যদিও মুম্বাইয়ে খেলা হয়নি কখনও। 


অন্যদিকে তাসকিন আহমেদ লম্বা সময় ধরেই বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত পারফর্মার। বল হাতে তাসকিনের মুন্সিয়ানা সবার নজর কেড়েছে। দেশের বাইরে, আইসিসি ইভেন্ট, এশিয়া কাপেও বল হাতে দাপট দেখিয়ে সবার নজর কেড়েছেন তাসকিন। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে ডাকও এসেছে বারবার। যদিও আইপিএলে ৩ বার সুযোগ পেয়েও যাওয়া হয়নি তাসকিনের। এবার সুযোগ পেলেন আইএলটি-টোয়েন্টিতে। এনওসি পেলে শারজাহ ওয়ারিয়র্জের হয়ে মাঠে নামবেন তাসকিন। 


একই টুর্নামেন্টে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলার কথা রয়েছে আরেক বাংলাদেশি মুস্তাফিজুর রহমানের। বিপিএল শুরুর আগ পর্যন্ত তাকে এনওসি দেওয়ার সিদ্ধান্ত রয়েছে বিসিবির। সব ঠিক থাকলে আইএলটি-টোয়েন্টিতে এবার একইসাথে ৩ বাংলাদেশির খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। 


Post a Comment

Previous Post Next Post