বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত হলেন আসিফ আকবর
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। তবে আজ (বুধবার) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে, দুপুর ১২টার মধ্যে তামিম ইকবালসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মীর হেলাল উদ্দিনের সরে দাঁড়ানোর পর, একমাত্র প্রার্থী হিসেবে কণ্ঠশিল্পী আসিফ আকবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হিসেবে নির্বাচিত হচ্ছেন।