বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন হয়েছে সোমবার। নির্বাচনে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে পরিচালক মনোনীত হন ইশফাক আহমেদ। পরেই এনএসসি তার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
এনএসসি সূত্রে জানা গেছে, ইশফাক আহমেদের মনোনয়ন বাতিল করা হবে। আজই (মঙ্গলবার) তার জায়গায় রুবাবা দৌলাকে এনএসসি থেকে পরিচালক মনোনীত করার কথা। বিসিবি সূত্রে জানা গেছে, এনএসসি থেকে একজন নারী বিসিবি পরিচালক হিসেবে মনোনয়ন পেতে যাচ্ছেন।
যার অর্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথমবারের মতো নারী পরিচালক পেতে যাচ্ছে। এর আগে বিসিবি সভাপতি নির্বাচিত হয়ে আমিনুল ইসলাম বুলবুল বোর্ডে নারী প্রতিনিধি আনার সম্ভাবনার কথা বলেছিলেন। বোর্ডে লিঙ্গ বৈষম্য দূর করা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা, এনএসসি থেকে পেয়েছেন মনোনয়ন